বাড়িজাতীয়কাশী বিশ্বনাথ মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রী মোদীর

কাশী বিশ্বনাথ মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রী মোদীর

বারাণসী, ২৯ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশ সফরের দ্বিতীয় দিনে, বুধবার সকালে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পূজার্চনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যথোচিত ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে ভগবান শিবের পূজার্চনা করেন প্রধানমন্ত্রী মোদী। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করার পর ‘ত্রিশূল-দামারু’ ধারণ করেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালেই শ্রী কাশী বিশ্বনাথ মন্দির দর্শন ও পূজার্চনা করেন তিনি। বিশেষ রীতির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো হয়। পরে ধর্মীয় রীতি মেনে মহাদেবের পূজার্চনা করেন প্রধানমন্ত্রী মোদী। পরে ‘ত্রিশূল-দামারু’ ধারণ করেন প্রধানমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য