বাড়িজাতীয়লালকেল্লায় বোমা হামলার হুমকি, তল্লাশিতে মিলল না কিছুই

লালকেল্লায় বোমা হামলার হুমকি, তল্লাশিতে মিলল না কিছুই

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : লালকেল্লা, দিল্লির সচিবালয় এবং দু’টি স্কুলে ‘বোমা রাখা আছে’ বলে হুমকি দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। শনিবার ভোরে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এমন ফোন কল ঘিরে হইচই পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টা জানানো হয় দিল্লি পুলিশকে। এর পরেই শুরু হয় তল্লাশি অভিযান। তবে তল্লাশিতে বোমা বা অন্য কোনও বিপজ্জনক বস্তুর হদিশ মেলেনি।

দিল্লি পুলিশ জানিয়েছে, বিষয়টি ভুয়ো।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোরে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জানায়, লাল কেল্লা এবং দিল্লির সচিবালয়ে বোমা রাখা আছে। তার পরেই লালকেল্লা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। স্নিফার ডগ নিয়ে শুরু হয় তল্লাশি। তল্লাশিতে কিছুই সন্দেহজনক পাওয়া যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য