বাড়িরাজ্যস্টেক হোল্ডারদের সাথে বৈঠক করলেন শ্রমমন্ত্রী

স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করলেন শ্রমমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট :  দুর্গা পূজাকে সামনে রেখে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করলেন শ্রম মন্ত্রী টিঙ্কু রায়। মূলত দুর্গা পূজার প্রাক্কালে শ্রমিকদের ন্যূনতম মজুরি, বোনাস, এগ্রেশিয়া প্রদানের বিষয় নিয়ে এইদিন আলোচনা হয়। রাজধানীর খেজুর বাগানস্থিত শহীদ ভগত সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এই বৈঠক। মন্ত্রী টিঙ্কু রায় জানান সামনে দুর্গা পূজা।

গত বছরও দুর্গা পূজার প্রাক্কালে বেসরকারি কোম্পানিতে কর্মরত শ্রমিকদের বোনাস নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়েছে। গত বছর চা বাগান শ্রমিক সহ অন্যান্য শ্রমিক মিলিয়ে প্রায় ২২ হাজার ৬৭৪ জন শ্রমিক বোনাস পেয়েছে। বোনাস ধার্য করে দেওয়া হয়েছিল ৮.৩৩ শতাংশ। এইদিন বৈঠকের পর সিদ্ধান্ত নিয়ে এই বছরের বোনাস ধার্য করে দেওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য