Sunday, February 8, 2026
বাড়িরাজ্য১০০ বছরে গিয়ে সামাজিক ভাতা পাবেন বৃদ্ধা

১০০ বছরে গিয়ে সামাজিক ভাতা পাবেন বৃদ্ধা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ আগস্ট : সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর বঞ্চনা মিটলো ১০০ বছর বয়সি বৃদ্ধার। মন্ত্রী নির্দেশে বাড়িতে গেলেন মন্ডল সভাপতি। দীর্ঘ ৪০ বছর পর দলীয় বঞ্চনা থেকে বের হয়ে সরকারি ভাতা পাবেন তিনি। তিনি হলেন, চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের ধনাচড় পাড়া এলাকার প্রবীণ নাগরিক। জানা যায় গত কয়েকদিন আগে ১০০ বছরে পা দিলেন চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের ধনাচড় পাড়া এলাকার স্বামী হারা বৃদ্ধা রাধিকা দেববর্মা।

বেশ কয়েকবার বার্ধক্য ভাতা পেতে কাগজ পত্র জমা দিয়েছিলেন তার ছেলে দিলীপ দেববর্মা এবং ছেলের বউ রূপশ্রী দেববর্মা। কিন্তু কপালে জুটেনি ১০০ বছরের বৃদ্ধার সরকারি ভাতা। ইতিমধ্যে ১০০ বছর বয়সী বৃদ্ধার বঞ্চনার কথা খবরে প্রকাশিত হতেই রাজ্য সমাজ কল্যাণ দপ্তরে মন্ত্রী টিংকু রায় দ্রুত চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি তাপস দাস কে নির্দেশ দেন, সেই বাড়িতে ছুটে যাওয়ার পাশাপাশি দ্রুত ওই বৃদ্ধার সরকারি ভাতার ব্যবস্থা করে দেওয়ার। অবশেষে খবরের জেরে ১০০ বছরে পা দেয়ার পর সরকারি ভাতা পেতে যাচ্ছেন বৃদ্ধা রাধিকা দেববর্মা। মন্ডল সভাপতি জানান, বৃদ্ধ মহিলার কিছু নথিপত্র না থাকার কারণে সামাজিক ভাতা মিল ছিল না। দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট করে সামাজিক ভাতা ব্যবস্থা করে দেওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য