Sunday, February 8, 2026
বাড়িরাজ্যঊনকোটি জেলার আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে কাঠগড়ায় তুললেন বিধায়ক বীরজিৎ সিনহা

ঊনকোটি জেলার আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে কাঠগড়ায় তুললেন বিধায়ক বীরজিৎ সিনহা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ আগস্ট : ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিধায়ক বিরজীৎ সিনহা। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, জেলার নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, কিছুদিন পূর্বে বলা হয়েছিল ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা নেই।

আমার এই দাবির সাংবাদিকদের কাছে পাল্টা জবাব দিতে গিয়ে জেলা পুলিশ সুপার বলেছিলেন ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা সঠিক রয়েছে এবং প্রশাসন কাজ করছে। কিন্তু বাস্তব চিত্র ঠিক তার উল্টো। তিনি উদাহরণ টেনে বলেন, গত ৫ আগস্ট একই রাতে কৈলাসহর মহকুমার অন্তর্গত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। বিধায়ক প্রশ্ন তোলেন, এটাই কি আইন শৃঙ্খলার লক্ষণ ? একই রাতে একসাথে ৫ টি স্কুলে চুরি হলো আর এখন পর্যন্ত পুলিশ প্রশাসন একজন চোরকেও ধরতে পারেনি। এটা প্রশাসনের চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। তিনি জানান, এই পরিস্থিতি নিয়ে তিনি রাজ্য পুলিশের ডিজির কাছে লিখিতভাবে জানাবেন এবং ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা ফেরাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানাবেন। এখন দেখার বিষয় রাজ্য পুলিশের পক্ষ থেকে বিধায়ককে কতটা চ্যালেঞ্জ ছুড়ে সাফল্য অর্জন করতে পারে। নাকি ব্যর্থতার পার্টির গণিত কষে আবারো নিজেদের কৃতিত্বের গান গায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য