স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ফেব্রুয়ারি : গত শুক্রবার পসম ও কে নাইন নামের দুটি সংস্থা অভিযান চালায় বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন টেলিকম সংস্থার সুনীল চন্দ্র দাসের বাড়িতে। বাড়িতে শান্তা দাস এবং নিবেদিতা সেনগুপ্ত নামের দুই মহিলা পরিচালিত অঘোষিত শেল্টার হাউসে অভিযান চালিয়ে ৫-৭ টি মৃত কুকুর দেখতে পায় পশম এবং কে নাইন এনজিও-র সদস্যরা। এই ঘটনার পর পশম ও কে নাইন সংস্থার বিরুদ্ধে এডি নগর থানায় অভিযোগ দায়ের করলেন শান্তা দাস ও নিবেদিতা সেনগুপ্ত নামের দুই মহিলা পরিচালক।
তারপর রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে নিবেদিতা সেনগুপ্ত জানান, তিনি এবং তার সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে অসুস্থ কুকুর ছানা সংগ্রহ করে নিয়ে আসে সেল্টার হাউজে। তারপর চিকিৎসা পরিষেবার মাধ্যমে তাদের সুস্থ করা হয়। ধীরে ধীরে যত্ন করে বড় করেন। গত শুক্রবার ছয়টি কুকুর অসুস্থ থাকায় এগুলিকে চিকিৎসা পরিষেবার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। দুপুরে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি কুকুর ছানার মৃত্যু হয়। তারপর সেই কুকুর ছানাটি রেখে বাকি পাঁচটি কুকুর ছানা নিয়ে রাধানগর এলাকায় চিকিৎসকের কাছে যান। কিন্তু কিছুক্ষণ পর তিনি জানতে পারেন বাড়িতে উনার অনুপস্থিতিতে কিছু লোক প্রবেশ করেছে। তারপর জানতে পারে এই দুটি সংস্থার পক্ষ থেকে তারা বাড়িতে প্রবেশ করেছে। এবং বাড়ির মহিলাদের আঘাত করে ঘরে বেআইনিভাবে অভিযান চালায়।
এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সৎ চিন্তা ধারাকে নষ্ট করার জন্য এই চেষ্টা চালায় বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, সর্বস্ব দিয়ে তিনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কুকুরগুলি যত্ন করেন। গত কয়েক মাসে ওনার শেল্টার হাউজে কুকুরের সংখ্যা বেড়ে যায়। তারপর দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করার পর তিনি দপ্তরের আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে জানিয়েছেন এনজিও -র অনুমোদন পেয়ে গেলে সরকারিভাবে জমির বন্দোবস্ত সহ অন্যান্য ব্যবস্থা করে দেওয়া হবে। তারপর সমস্ত প্রশাসনিক কাজকর্ম নিয়ম মেনে করেন তিনি।
তারপরই সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা ওনার সঙ্গে অভাবনীয় আচরণ শুরু করেন। এরমধ্যে কত শুক্রবার এই ঘটনা সংঘটিত করেছে সংশ্লিষ্ট দুই সংস্থা। তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হলো তিনি যাতে এনজিও-র অনুমোদন না পায়। তিনি আরো বলেন, রাস্তায় যাতে কোন অসুস্থ কুকুর ছানা না থাকে, তার জন্য তিনি ঋণ করে প্রতিমাসে কুকুরগুলি যত্ন করেন। প্রয়োজনে প্রশাসন সবকিছুই তদন্ত করে দেখতে পারে। এমনটাই জানিয়েছেন তিনি।

