Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য মুখ বধির বিদ্যুৎ নিগম

মুখ বধির বিদ্যুৎ নিগম

মুখ বধির বিদ্যুৎ নিগম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ আগস্ট : প্রতিদিন বিদ্যুৎতের বিভিন্ন সমস্যা সন্মুখীন হচ্ছে রাজ্যের সাধারণ মানুষ। বিদ্যুৎ পরিষেবা নিয়ে ও মানুষের নানা রকমে অভিযোগ সামনে আসছে। কেউ কেউ অতিরিক্ত বিদ্যুৎ বিল নাজেহাল।

আবারও সিপাহীজলা জেলার চড়িলাম বিধানসভার কেন্দ্রের অন্তগর্ত লালসিং মুড়া রামচড়া এলাকায় বাসিন্দা প্রনব দেবনাথ। পেশায় একজন অটো চালক। প্রনব দেবনাথ নিজ বসত বাড়ীতে  বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হয়েছে।

বিদ্যুৎ সমস্যা নিরসনের জন্য তিনি বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগমে মৌমিক ও লিখিত ভাবে বিদ্যুৎ দপ্তরের অবগত করার পরও বিদ্যুৎ সমস্যা নির্বারনে তেমন কোন সদর্থক ভূমিকা গ্রহন করেনি বিদ্যুৎ কর্মীরা। বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে, বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্ষুদ্ধ হয়ে বলেন,এক সপ্তাহ পর্যন্ত ঘরে বিদ্যুৎ বিহীন। তিনি আর বলেন, একটু বৃষ্টি হলে এলাকায় দীর্ঘদিন বিদ্যুৎ অচলাবস্থা হয়ে পড়ে।বিদ্যুৎ দপ্তরের জানানো পর, তাদের মর্জি মতো সারাই করতে আসে বলে অভিমত ব্যক্ত করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha