Thursday, February 5, 2026
বাড়িরাজ্যআপনা ঘর বৃদ্ধাশ্রমে চক্ষু শিবির

আপনা ঘর বৃদ্ধাশ্রমে চক্ষু শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ আগস্ট : দ্যা হোপের ব্যবস্থাপনায় ও এক সামাজিক সংস্থার সহযোগিতায় আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত রোগীদের বিনামূল্য চোখের ছানি, অপারেশন, ফেকো সার্জারির জন্য মেগা চক্ষু স্ক্রিন শিবির আয়োজন করা হয়। রাজধানীর বড়জলা স্থিত আপনা ঘর বৃদ্ধাশ্রমে হয় এই শিবির।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার , পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার, এলাকার কাউন্সিলর জগদীশ দাস সহ অন্যান্যরা। আয়োজিত শিবিরের জন্য মেয়র উদ্যোক্তাদের প্রশংসা করেন। কারণ যারা পরিবার দ্বারা নির্যাতিত এবং লাঞ্ছিত তাদের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। উদ্যোক্তারা তাদের পাশে দাঁড়িয়ে এ ধরনের সামাজিক কর্মসূচি করায় উপকৃত হবেন মায়েরা। মেয়র এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এই আশ্রমের মায়েরা যাতে সব সময় সুস্থ থাকে তার জন্য তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য