Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবাম যুব সংগঠনের রক্তদান শিবিরের আয়োজন

বাম যুব সংগঠনের রক্তদান শিবিরের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ আগস্ট :  ডি ওয়াই এফ আই -এর রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি তপন চক্রবর্তী ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার খোয়াই সিপিআইএম দলের জেলা কার্যালয়ে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -এর যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এই দিন রক্তদান শিবিরের প্রথমে রক্তদাতাদের সাথে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তারপর রক্ত দান শিবিরের অনুষ্ঠানে যোগদান করে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, খোয়াই এর বিধায়ক নির্মল বিশ্বাস, ডি ওয়াই এফাই এর রাজ্য কমিটি সভাপতি পলাশ ভৌমিক, প্রাক্তন বিধায়ক পদ্ম কুমার দেববর্মা, খোয়াই বিভাগের সভানেত্রী মল্লিকা শীল সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে তৎকালীন এন এল এফ টি জঙ্গি সংগঠনের প্রসঙ্গ টেনে তুলে ধরেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য