Friday, February 6, 2026
বাড়িরাজ্যহোস্টেল ছাত্র মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত চাইল কংগ্রেস

হোস্টেল ছাত্র মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত চাইল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুলাই : ধর্মনগরের বাগবাসা এলাকায় একটি প্রাইভেট হোস্টেলে থাকা হলিক্রস স্কুলের ছাত্র বেনসন চাকমার রহস্যজনক মৃত্যুকে ঘিরে গভীর চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের বাড়ি উত্তর ত্রিপুরার মাছমারা এলাকায়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোস্টেল কর্তৃপক্ষের গাফিলতি ও অসংবেদনশীল ভূমিকায় এই মর্মান্তিক ঘটনার পেছনে মূল কারণ।

ঘটনার খবর পেয়ে প্রয়াত ছাত্র বেনসনের মাছমারা স্থিত বাড়িতে ছুটে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক দিবা চন্দ রাংখল, ও বি সি কংগ্রেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, ব্লক কংগ্রেস চেয়ারম্যান অসীত দেব, রিন্টু লাল দেব, রুহিদাস সাহাজি সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা।

ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশীষ কুমার সাহা বলেন, এটি নিছক একটি দুর্ঘটনা নয়, বরং হোস্টেল কর্তৃপক্ষের চরম অবহেলার ফল। একজন ছাত্রের প্রাণ চলে গেছে অথচ কর্তৃপক্ষের মনোভাব অত্যন্ত দায়িত্বহীন। দোষীদের শাস্তি এবং পূর্ণ তদন্ত দাবি জানানো হচ্ছে। তিনি আরও বলেন, ত্রিপুরায় শিক্ষাঙ্গনে একের পর এক অনভিপ্রেত ঘটনা সামনে আসছে। সরকারের নিয়ন্ত্রণ ও নজরদারির অভাব চরমে পৌঁছেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য