Friday, February 6, 2026
বাড়িরাজ্যনাশকতা মূলক অগ্নিকাণ্ড পণ্যবাহী অটোতে

নাশকতা মূলক অগ্নিকাণ্ড পণ্যবাহী অটোতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুলাই : দুষ্কৃতীদের দ্বারা অটোতে আগুন লাগানোর অভিযোগ উঠলো রবিবার। জানা যায়, শনিবার রাতে ধর্মনগর মহকুমার অন্তর্গত উত্তর রাজনগর ২ নম্বর ওয়ার্ডে ঘটল চাঞ্চল্যকর এই ঘটনা। এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথের ব্যক্তিগত পন্যবাহী অটো গাড়িতে রহস্যজনকভাবে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। তিনি বলেন, রাত আনুমানিক দেড়টার নাগাদ দুইজন স্থানীয় যুবক ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন, সেই সময় তারা গাড়ির পিছনের অংশে আগুন জ্বলতে দেখে পার্শ্ববর্তী একটি হোটেলের কর্মীদের ডাকাডাকি করেন। হোটেলের কর্মীরা তৎক্ষণাৎ এসে জল দিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

 ফলে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এদিকে গাড়ির মালিক বিশ্বজিৎ দেবনাথ জানান, ঘটনাস্থল থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে, সেখানে কেরোসিন ভর্তি একটি বোতল ও একটি বস্তাও পড়ে থাকতে দেখা গেছে। তার দাবি, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছে। রাতেই খবর পেয়ে ধর্মনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাটি ইচ্ছাকৃত নাকি কোনো দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য