বাড়িরাজ্যকোভিড আক্রান্ত ছাত্রী

কোভিড আক্রান্ত ছাত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুন : সাব্রুম মহকুমায় আবারও কোভিড আক্রান্ত রোগীর হদিশ মিলল। জানা যায় রবিবার সাব্রুমের এক হোস্টেল থেকে এক ছাত্রী সাব্রুম মহকুমা হাসপাতালে আসে জ্বর সর্দি কাশি নিয়ে চিকিৎসার জন্য। সাব্রুম মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাকেশ মজুমদার জানান জ্বর, মাথা ব্যথা সর্দি ছিল ঐ ছাত্রী। সন্দেহ মূলক ঐ ছাত্রীর কোভিড পরীক্ষা করা হয়।

 প্রথমে কিটের মাধ্যমে পরীক্ষা করার পর হাল্কা চিহ্ন এসেছিল। পরবর্তী সময় ঐ ছাত্রীর পুনঃরায় কোভিড পরীক্ষা করা হয়। তখনই রিপোর্ট আসে পজেটিভ। ঐ ছাত্রীকে আপাতত ঔষধ দিয়ে বাড়িতে হোম আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য