স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুন : উদয়পুর-অমরপুর সড়কের গান্ধারী এলাকায় দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ। এতে করে আহত হল মোট ৫ জন। জানা যায় একটি ছোট গাড়ি যাত্রী নিয়ে উদয়পুর থেকে অমরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।
অপরদিকে একটি মালবাহী গাড়ি অমরপুর থেকে উদয়পুরের উদ্দেশ্যে আসছিল। উদয়পুর-অমরপুর সড়কের গান্ধারী এলাকায় রাস্তার বাক নেওয়ার সময় গাড়ি দুইটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর ভাবে আহত হয় মোট ৫ জন। আহতদের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

