Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপানীয় জলের সংকট এবং ব্যবহারের অযোগ্য জলের প্রতিবাদে রাস্তা অবরোধ করল গ্রামবাসী

পানীয় জলের সংকট এবং ব্যবহারের অযোগ্য জলের প্রতিবাদে রাস্তা অবরোধ করল গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুন : পানীয় জলের তীব্র সংকটে ভুগছে আমজনতা। প্রতিদিন সড়ক অবরোধ থেকে শুরু করে বিভিন্নভাবে প্রতিবাদ জানানোর ঘটনা খবরের শীর্ষস্থান দখল করে চলেছে। এবার তিন মাস ধরে উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আমতলাতে জলের সংকটের অভিযোগ উঠে। জল সংকটের নিরসনের জন্য বহুবার এলাকাবাসী গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের জানানো হলো কাজের কাজ কিছুই হচ্ছে না। এবং গাড়ি দিয়ে পানীয় জলের নামে জল প্রদান করা হচ্ছে তা ব্যবহারের অযোগ্য।

এ নিয়ে বহুবার এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের জানিয়ে কাজের কাজ কিছু না হওয়ায় অবশেষে বুধবার উদয়পুর খিলপাড়া আমতলী এলাকা রাস্তা অবরোধে বসে প্রমীলা বাহিনী। তাদের অভিযোগ নিয়মিত জল সরবরাহ করতে হবে। এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে টনক নড়ে এলাকার উপ-প্রধান সহ অন্যান্য নেতাদের। ঘটনাস্থলে ছুটে আসেন তারা। তারপর পথ অবরোধ তুলে নেবার জন্য প্রমিলা বাহিনীদের ধমক দিতে দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ তিন মাস ধরে জলের সংকট দেখা দেওয়ার ফলে পানীয় জল থেকে শুরু করে প্রতিদিনে রান্নার জল, স্নানের জল, শৌচালয়ের জল, কাপড় ধোয়ার জল না থাকার ফলে জল সংকট তীব্রতর হচ্ছে। তখন নির্বাচিত প্রতিনিধিতে জল সরবরাহ করার জন্য উদ্যোগ নিতে দেখা যায়নি। অবশেষে নিয়মিত জল সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়ার ফলে পথ অবরোধ তোলা হয়। এখন দেখার বিষয় কবে নাগাদ এই সমস্যার সমাধান হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য