Thursday, February 5, 2026
বাড়িরাজ্যনেশার বিরুদ্ধে শহরে মিছিল মন্ত্রীর

নেশার বিরুদ্ধে শহরে মিছিল মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন : ড্রাগসের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” উপলক্ষ্যে সোমবার রাজধানীতে এক মিছিলের আয়োজন করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়।

উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সহ অন্যান্যরা। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মন্ত্রী টিঙ্কু রায় এক সাক্ষাৎকারে জানান নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য সকলকে কাজ করতে হবে। সরকারের একার পক্ষে নেশা মুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়। প্রশাসন নেশা সামগ্রী উদ্ধার করতে পারবে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য গণ আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যথায় নেশা ত্রিপুরা রাজ্যে ভয়ানক রূপ ধারন করবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য