স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : শনিবার সি পি আই এম -এর পূর্ব আগরতলা অঞ্চল কমিটির দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর ধলেশ্বর স্থিত সিপিআইএম কার্যালয়ে। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব রমা দাস সহ অন্যান্যরা। সম্মেলন শুরুর আগে জেল রোড এলাকায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচির পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন, বর্তমানে দেশ ও রাজ্য এক সংকটে মুখোমুখি হয়ে আছে। কাজ নেই, বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণ হচ্ছে না। অভাব অনটনে ভুগছে মানুষ। এরমধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য লাফিয়ে বাড়ছে। অপরদিকে নেশার জালে রাজ্যের যুবকরা ডুবে যাচ্ছে। পরিস্থিতি দিন দিন উদ্বেগ জনক অবস্থায় এগিয়ে দাঁড়াচ্ছে। সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হলো নারী সংক্রান্ত অপরাধ বেড়ে চলেছে রাজ্যে। দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে না। এর বিরুদ্ধে আগামী দিন কিভাবে লড়াই করে সার্বিক সমস্যা সমাধান করা যায় সেদিকেই গুরুত্ব দিয়ে এই সম্মেলনে আলোচনা হবে বলে জানান।

