বাড়িরাজ্যবিজেপি -র সাংগঠনিক বৈঠক

বিজেপি -র সাংগঠনিক বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ মে :বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি প্রভারী রাজদীপ রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে জানান, বুধবার রাজ্য সফরের এসেছেন প্রদেশ বিজেপি প্রভারী রাজদীপ রায়। তিনি রাজ্য সফরে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

 সংবিধান এবং ওয়াকফ সংশোধনী নিয়ে প্রভারীর সঙ্গে আলোচনা চলছে। এই কার্যক্রম গুলির মধ্যে বিশেষভাবে প্রভারী রাজদীপ রায় অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি বৃহস্পতিবার প্রভারীর নির্দেশে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সংগঠনের বিষয় নিয়ে আলোচনা হবে। এমনটাই জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য