Sunday, February 8, 2026
বাড়িরাজ্যপুলিশের স্পেশাল ডাইভে পাঁচ চোর আটক

পুলিশের স্পেশাল ডাইভে পাঁচ চোর আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : পুজোর মুখে রাজ্যে চুরি ডাকাতির ঘটনা মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। থানায় একাধিক অভিযোগ জমার পর ঝিমিয়ে পড়া পুলিশ প্রশাসনের ঘুম ভাঙতে শুরু হয়েছে। এবং উপর মহলের নির্দেশে স্পেশাল ড্রাইভ শুরু করেছে পুলিশ। আর স্পেশাল ডাইভে নেমে পুলিশ চুরি যাওয়া তিন লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়।

পূর্ব আগরতলা থানার পুলিশ একই সাথে চুরি যাওয়া একটি স্কুটি আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে চোর চক্রের ৫ সদস্যকে। মঙ্গলবার পূর্ব আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে জানান, দুইটি চুরির মামলা দায়ের হয়েছে পূর্ব আগরতলা থানায়।

 এই দুইটি মামলার মধ্যে একটি মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হল নয়ন বর্মণ ও উদয় দত্ত। তারা রেন্টার্স কলোনি এলাকার বাসিন্দা। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বেশকিছু স্বর্ণালঙ্কার। অপর মামলায় একটি স্কুটি সহ তিন জনকে গ্রেপ্তার করা হয় । ধৃতরা হল সাগর সরকার, রাহুল দাস ও বিশাল সাহা। জেলা পুলিশ সুপার জানান ধৃত নয়ন বর্মণ ও উদয় দত্ত চুরি করার পর স্বর্ণালঙ্কার গুলি লক্ষ্মীনারায়ন বাড়ি এলাকার এক জুয়েলারি দোকানে বিক্রয় করে দিয়েছিল। সেখান থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। তবে যারা এই ঘটনা সংগঠিত করেছে তারা শহরে আগামী দিন কুখ্যাত চোর হয়ে উঠতে পারে বলে পুলিশের ধারণা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য