Thursday, February 12, 2026
বাড়িখেলাআর্জেন্টাইন ডিফেন্ডারকে ট্যাকল করে কান্নায় মাঠ ছাড়লেন মার্সেলো

আর্জেন্টাইন ডিফেন্ডারকে ট্যাকল করে কান্নায় মাঠ ছাড়লেন মার্সেলো

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২ আগস্ট: দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তাদোরেসের ম্যাচে মঙ্গলবার এই দুঃখজনক ঘটনা ঘটে যায়। বুয়েন্স এইরেসের দিয়েগো মারাদোনা স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স।৫৫তম মিনিটে ফ্লুমিনেন্সের মার্সেলোরে পায়ে লেগে বাজেভাবে ওই চোট পান আর্জেন্টিনোসের সানচেস। তখনই মাঠে পড়ে কাতরাতে থাকেন ২৯ বছর বয়সী ডিফেন্ডার। সতীর্থরা তাকে ঘিরে ধরেন। মার্সেলো নিজেও কাছে গিয়ে সানচেসের পায়ের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে ফেলেন। পরে তিনি কান্নায় ভেঙে পড়েন। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর সানচেসকে হাসপাতালে নেওয়া হয়। ভিএআর দেখে মার্সেলোকে লাল কার্ড দেখান রেফারি।মার্সেলো পরে ইনস্টাগ্রামে দ্রুত আরোগ্য কামনা করেন সানচেসের।“আজকে মাঠে খুব কঠিন একটি মুহূর্ত আসে আমার জন্য। অনিচ্ছাকৃতভাবে একজন খেলোয়াড়কে চোটে ফেলে দেই আমি। তার দ্রুত সুস্থতা কামনা করছি আমি। জগতের সবটুকু শক্তি তার সহায় হোক।” সামাজিক মাধ্যমে পরে সানচেসকে শুভ কামনা জানায় মার্সেলোর ক্লাব ফ্লুমিনেন্সও সানচেসের ওই চোটের সময় ১-০ গোলে এগিয়ে ছিল তার ক্লাব। পরে ৮৭তম মিনিটে গোল শোধ করে দেয় ফ্লুমিনেন্স। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য