বাড়িরাজ্যহতাশ হয়ে দল ছাড়লেন কংগ্রেস এক ঝাঁক নেতা কর্মী

হতাশ হয়ে দল ছাড়লেন কংগ্রেস এক ঝাঁক নেতা কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : দীর্ঘদিন ক্ষমতা না থাকলেও আভ্যন্তরীণ কোন্দল কংগ্রেসের পিছু কিছুতেই ছাড়ছে না। গোষ্ঠী বাজিতে সিদ্ধা হস্ত কংগ্রেসের সভাপতি বদল হলেই  কোন্দল মাথাচাড়া দিয়ে উঠে কংগ্রেসের। এবার প্রদেশ সভাপতি পারক্তন বিধায়ক আশিস কুমার সাহা হতেই ফের শুরু হয়ে গেছে প্রদেশ নেতৃত্বের উপর আস্থা হারিয়ে দল ছাড়া।

বুধবার কংগ্রেসে বড় ভাঙন উত্তর জেলায়।এক ঝাঁক নেতৃত্ব দলীয় পদ শুধু নয়, প্রারথমিক সদস্যপদ পর্যন্ত ছেড়ে দেন। দলের নেতৃত্বের উপর আস্থা হারিয়ে উত্তর জেলায় জাতীয় কংগ্রেস দল ছিন্নভিন্ন হওয়ার পথে। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি রুপময় ভট্টাচার্য, ধর্মনগর ব্লক কংগ্রেস সভাপতি কঙ্কজ দে,  কংগ্রেসের মাইনরিটি সেলের  সদস্য সিরাজ উদ্দিন আহমেদ সহ একগুচ্ছ কংগ্রেস নেতা  শুধুমাত্র পদ থেকে নয় কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলেন। তাঁরা সুদীপ রায় বর্মনের কান্ড কীর্তিতে ক্ষোভ জানান। তাদের অভিযোগ নির্বাচনের পর যখন বিভিন্ন দিকে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছিল তখন কোন প্রদেশ কংগ্রেস নেতাকে কর্মীদের পাশে পাওয়া যায়নি। দলত্যাগীদের মধ্যে রয়েছেন কর্মচারী নেতা তাপস রায় চৌধুরী। তিনি ১৯৭২  সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস দল করে আসছেন।এদিন প্রচন্ড ব্যথা নিয়ে কংগ্রেস দলকে বিদায় জানালেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কিছু দুর্বলতা রয়েছে বলে তাদের অভিযোগ। ২০২৩ বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়েও ক্ষোভ জানান তিনি। তবে কংগ্রেসের এই সংস্কৃতি নতুন নয়, দল ছেড়ে বিভিন্ন দলে যোগদান, ফের দলে ফিরে আসা এ যেন ত্রিপুরায় শুধু নয়, দেশের বিভিন্ন রাজ্যে এই সংস্কৃতি বিরাজ করছে শতবর্ষ প্রাচীন কংগ্রেসে। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের এই সংস্কৃতি আরও বহু যোজন এই দলকে পেছনে ফেলে দিচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য