স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : সকল ছাত্র-ছাত্রীদের সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি সুনিশ্চিত করা, ছাত্র-ছাত্রী অনুপাতে অধ্যাপক নিয়োগ করা সহ পাঁচ দফা দাবিতে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে বুধবার শিক্ষা ভবনে এক ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মৃদুল কান্তি সরকার সহ অন্যান্য কর্মকর্তারা।
মৃদুল কান্তি সরকার জানান, রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজগুলির মধ্যে অধ্যাপকের চরম সংকট রয়েছে। তাই কলেজ গুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে অধ্যাপক নিয়োগ করার দাবি দাবি জানানো হচ্ছে। অপরদিকে কলেজ গুলিতে যাতে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পায় সে দাবিও এদিন সংশ্লিষ্ট দপ্তরের কাছে তুলে ধরা হয়েছে। সর্বমোট পাঁচ দফা দাবিতে স্মারকলিপি তুলে ধরা হয় উচ্চশিক্ষা দপ্তরে আধিকারিকের কাছে। কারণ সরকার ধারাবাহিকভাবে ছাত্র বিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে। আগামী দিনে রাজ্যবাসীকেও এর প্রতিবাদে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

