Thursday, February 5, 2026
বাড়িরাজ্যথানায় ধুন্ধুমার কান্ড, গ্রেপ্তার ৩

থানায় ধুন্ধুমার কান্ড, গ্রেপ্তার ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : বৃহস্পতিবার উদয়পুর আর কে পুর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এসে হাতাহাতিতে জড়াল স্বামী, শ্বশুর ও শ্যালিকা। পরে পুলিশ তাদের আটক করে। অভিযোগ মহিলা পুলিশ কর্মীদের সামনেই হাতাহাতিতে জরিয়ে পড়লেন ধৈর্য্য হারানো স্বামী, শ্বশুর এবং শ্যালিকা। স্ত্রী আটকাতে চেষ্টা করে ব্যার্থ হলেন। আর মহিলা পুলিশ কর্মীদের তখন দুই পক্ষকে সামাল দিতে নাজেহাল অবস্থা।

 বৃহস্পতিবারের আর কে পুর  মহিলা থানার এই ঘটনায় স্তম্ভিত সকলে। শেষ পর্যন্ত কোন ক্রমে দুই পক্ষকে আলাদা করা হয়। জানা যায় উদয়পুর মহারানী হিরাপুর এলাকার এক পরিবার জামাই বিরুদ্ধে আর কে পুর মহিলা থানায় অভিযোগ জানাতে যায় বৃহস্পতিবার। সেখানে জামাইকেও ডাকা হয়।  নিজেদের মধ্যে শুরু বাকবিতন্ডা। এক সময় পুলিশের সামনেই স্ত্রী, শ্যালিকা ও শ্বশুর , জামাই হাতাহাতিতে জড়ায় । আর কে পুর মহিলা থানার ওসি জানান স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ। স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে আসে স্ত্রী। কিন্তু মাঝে কথা নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তাদের আটক করা করেছে। মহিলা থানার ভেতর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এসে উত্তেজিত হয়ে দুই পক্ষের হাতাহাতিতে সাময়িক উত্তেজনা দেখা দেয়। প্রশ্ন উঠেছে দুই পক্ষের ভূমিকা নিয়েই। তবে এদিন পুলিশি দুর্বলতাও কিছুটা প্রকাশ্যে এসেছে। সময় মত তাদের ঠেকানো না গেলে বড়সড় কিছু ঘটতে পারত থানা চত্বরে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য