Thursday, February 5, 2026
বাড়িরাজ্যরেলে কাটা পড়ে মৃত্যু যুবকের

রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : শনিবার সকালে জিরানিয়ার উত্তর জয়নগরে রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ৩৫ বছর বয়সি এক যুবকের। মৃত যুবকের নাম অভিরাম দেববর্মা। বাবার নাম মেথুর দেববর্মা। বাড়ি মান্দাই থানা এলাকার ছয়ঘড়িয়া।

 ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে আগরতলা থেকে ধর্মনগরগামী একটি রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। স্থানীয় মানুষজন রেল লাইনে রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে খবর দেন  মান্দাই থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো  হয়। রেলে কাটা পড়ে যুবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য