Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রী পরিবর্তন করে মানুষের মন জয় করার চেষ্টা হয়েছে : কংগ্রেস

মুখ্যমন্ত্রী পরিবর্তন করে মানুষের মন জয় করার চেষ্টা হয়েছে : কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : আগামী ১৬ ফেব্রুয়ারী নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে মানুষ ভোট দেবে। ২ মার্চ তার ফল প্রকাশ্যে আসবে। এই অবস্থায় বিজেপি দল বিভ্রান্ত হয়ে রয়েছে। তাদের অন্দরে গৃহযুদ্ধ চলছে। কেন্দ্রীয় নেতৃত্ব তা সামাল দিতে পারছেন না।

 দিল্লী ছেড়ে নেতারা রাজ্যে এসে বসে আছেন। প্রাক্তন প্রদেশ সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ৮ জন বিধায়ক দল ছেড়েছেন। মুখ্যমন্ত্রী পরিবর্তন করে মানুষের মন জয় করার চেষ্টা হয়েছে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। রবিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কটাক্ষ করেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র অলোকা লাম্বা। তিনি আরো বলেন দেশের জন্য দুটি বোম ফেলা হয়েছে। একটি বেকারত্ব ও অপরটি মূল্য বৃদ্ধির। পরাজয়ের থেকে হতাশা এসেছে। এর আগে সাত রাজ্যে বাম কংগ্রেস জোট করেছে। তাতে সফলতা এসেছে। এটা প্রথমবার হয়েছে তা নয়। আর এই ভয় থেকেই আক্রমণ, হুমকী প্রদর্শন করা হচ্ছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে নির্বাচন সংগঠিত করবে বলে আশা ব্যক্ত করেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র অলোকা লাম্বা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য