Monday, February 9, 2026
বাড়িখেলাভালোবাসার ক্লাবে ফিরে জোড়া গোল পেরেসের

ভালোবাসার ক্লাবে ফিরে জোড়া গোল পেরেসের

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৯জানুয়ারি: স্পেনের তৃতীয় বিভাগের ম্যাচে রোববার ইউনিওনিস্তাসকে ৩-০ গোলে হারিয়েছে দেপোর্তিভো। এই জয়ের পর ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ২০১৮ সালে স্পেনের শীর্ষ লিগ লা লিগা থেকে অবনমিত হয়ে যাওয়া দলটি।প্রায় ২৪ হাজার দর্শকের উপস্থিতিতে শুরু হওয়া ম্যাচে সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। দুই গোলে ম্যাচের সুর বেঁধে দেন লুকাস।ভালোবাসার ক্লাবের হয়ে শততম ম্যাচ খেলার দিকে আরও এগিয়ে গেলেন পেরেস। এই নিয়ে ৯৭তম ম্যাচ খেললেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।পেরেস ২০১৬ সালে এক কোটি ৭০ লাখ পাউন্ডে আর্সেনালে যোগ দেন। ইংলিশ প্রিমিয়ার লিগে তেমন কোনো প্রভাব রাখতে না পারায় ধারে ফেরেন দেপোর্তিভোয়। পরের বছর তিনি যোগ দেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে।এরপর আলাভেস, এলচে, কাদিস হয়ে পেরেস পুরনো আঙিনা দেপোর্তিভোয় ফেরেন দলটিকে তৃতীয় বিভাগ থেকে টেনে তোলার আশা নিয়ে। ক্লাবটির হয়ে নতুন শুরুতে তা পূরণের ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য