বাড়িখেলাফিফা বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল: সম্পূর্ণ সময়সূচী, ভেন্যু ও সময়

ফিফা বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল: সম্পূর্ণ সময়সূচী, ভেন্যু ও সময়

কলকাতা, ১২ জুলাই (হি.স.): শনিবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বের সমাপ্তি ঘটেছে। আর্জেন্টিনা সর্বশেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে।

ফ্রান্স মরক্কোকে পরাজিত করে প্রথম দল হিসেবে পরের পর্বে উত্তীর্ণ হয় এবং এরপর স্পেন বেলজিয়ামের বিপক্ষে কষ্টার্জিত জয়ের মাধ্যমে প্রথম সেমিফাইনাল নিশ্চিত করে।

শনিবার ইংল্যান্ড ও আর্জেন্টিনা জয়লাভ করে সেমিফাইনালের লাইনআপ সম্পূর্ণ করেছে। র্যাঙ্কিং শুরু হওয়ার পর এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল শেষ চারের পর্বে জায়গা করে নিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনালের সময়সূচী:

**ফ্রান্স বনাম স্পেন – ডালাস স্টেডিয়াম – মঙ্গলবার, ১৪ জুলাই – স্থানীয় সময় দুপুর ২টা (১৫ জুলাই – ভারতীয় সময় রাত ১২:৩০টা)

**ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা – আটলান্টা স্টেডিয়াম – বুধবার, ১৫ জুলাই – স্থানীয় সময় বিকাল ৩টা (১৬ জুলাই – ভারতীয় সময় রাত ১২:৩০টা)

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য