মুম্বই, ১২ জুলাই (হি.স.): মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি! শনিবার গভীর রাত বারোটা নাগাদ নভি মুম্বই পুলিশকে ফোন করে হুমকি দেওয়া হয়, তাজমহল প্যালেস হোটেল উড়িয়ে দেওয়া হবে। নভি মুম্বই পুলিশ তৎক্ষণাৎ মুম্বই পুলিশকে বিষয়টি জানায়। এরপর মুম্বই পুলিশ পুরো তাজ হোটেলে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায়।
কে বা কারা এই ফোন করেছিল এবং কোথা থেকে তা করা হয়েছে, সে বিষয়ে মুম্বই পুলিশ তদন্ত করছে। মুম্বই পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত তাজমহল প্যালেস হোটেলে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই হুমকিটি আসলে ভুয়ো। তবুও পুলিশ সতর্ক রয়েছে।

