স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১১ জুলাই : প্রতিদিন আগরতলা – সাব্রুম এবং সাব্রুম – আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ছোট-বড় গাড়ি যাতায়াত করে। ২০১৮ -র পর সাউথ ত্রিপুরা বাস ও জীপ চালক সংঘ দ্বারা সাব্রুম বাসস্ট্যান্ড ঠিকঠাক চলছিল এবং শ্রমিকদের উন্নয়নের স্বার্থে ছাড়পত্রের টাকা খরচ করা হতো এবং সেখানে তিনজন নিযুক্ত ছিল, তাদের বেতন দেওয়া হতো সেই ছাড়পত্রের পয়সা থেকে। এতে করে তিনজন স্ট্যান্ডের মধ্যে বিভিন্ন কাজের দায়িত্ব পায়। কিন্তু দেখা যায় কিছুদিন যাওয়ার পর সংগঠনের দায়িত্ব থাকা একাংশ নেতৃত্ব সরিয়ে দেয় কোন এক বিজেপি নেতার অঙ্গুলী হেলনে।
পরবর্তী সময়ে দেখা যায় বিজেপি নামধারী এক নেতা সেই সংগঠনের দায়িত্ব গ্রহণ করে জোরপূর্বক এবং সেই সংগঠনের ঢুকে শ্রমিকদের স্বার্থে কোনো রকম কাজ না করে বিভিন্ন অর্থ আত্মসাৎ করেছে শ্রমিকদের কাছ থেকে। পরবর্তী সময়ে গত দু মাস আগে ভারতীয় জনতা পার্টির নামধারী ওই নেতা সাব্রুম বাসস্ট্যান্ডের ছাড়পত্রের অর্থ সংখ্যা কমিয়ে মাত্র ১০ টাকা করে এবং মনু বাজারে গিয়ে সেখানে একটি নতুন কমিটি গঠন করে সেই জায়গায় ৩০ টাকা করে ছাড়পত্র সংগ্রহ শুরু করে সাব্রুম বাস জিপ চালক সংগঠনের অন্যান্য নেতৃত্বকে না জানিয়ে। এতে করে অসন্তোষ একাংশ চালক ও বাস মালিকদের মাধ্যে। কারণ সাব্রুমে আগে যে ছাড়পত্র ৩০ টাকার বিনিময়ে নেওয়া হতো এবং এই ছাড়পত্র নিয়ে আগরতলা পর্যন্ত গাড়িগুলো যেত বাকি অন্য কোন স্ট্যান্ডে কোনরকম অর্থ প্রদান করতে হতো না। কিন্তু দেখা যায় ওই স্বার্থান্বেষী সাব্রুম বাস জিপ চালক সংঘের দায়িত্বপ্রাপ্ত নেতা সে খুব সুকৌশলে মনু বাজার বাসস্ট্যান্ডে গিয়ে তার কামাই বাণিজ্য শুরু করে এবং সাব্রুম থেকে যে ৩০ টাকার ছাড়পত্র নিয়ে গাড়িগুলো যেত সেগুলি এখন সিদ্ধান্ত করে দেওয়া হয় যে দশ টাকা করে ছাড়পত্র সাব্রুম বাস স্ট্যান্ড থেকে নেবে এবং আবার মনু বাজার থেকে ৩০ টাকা করে ছাড়পত্র নিতে হবে। এখন তিন কর্মচারী নিজেদের বেতন পর্যন্ত সঠিকভাবে পাচ্ছেন না। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তারা এ বিষয়ে তুলে ধরেছেন।

