বাড়িরাজ্যকাউন্সিলর মৃত্যু কাণ্ডের ঘটনায় পাঁচ জনকে জামিন দিল হাইকোর্ট

কাউন্সিলর মৃত্যু কাণ্ডের ঘটনায় পাঁচ জনকে জামিন দিল হাইকোর্ট

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুন : ধর্মনগরের বিজেপি যুব মোর্চা নেতা ও কাউন্সিলর রাহুল কিশোর রায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে জামিন দিল ত্রিপুরা হাইকোর্ট। গত ১১ই জুন বিচারপতি বিশ্বজিৎ পালিতের কোটে মামলাটি শুনানির জন্য উঠেছিল। সোমবার হাইকোর্ট পাঁচজনের জামিন মঞ্জুর করে রায় দান করেন।

প্রয়াত রাহুল কিশোর রায়ের স্ত্রীর অভিযোগ ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনার দিন অর্থাৎ ৪ মে তাদের বাড়িতে দুইবার আক্রমণ চালায় অভিযুক্তরা। আক্রমণের ঘটনা সহ্য করতে না পেরে উনার স্বামী আত্মহত্যা করেন। পরবর্তীতে ৭ জনের বিরুদ্ধে মামলা করা হলে কঙ্কন চৌধুরী নামে একজনকে পুলিশ আটক করে। যে বর্তমানে জেল কাস্টটিতে রয়েছে। ৬ জন জামিনের আবেদন করলে ধর্মনগর জেলা আদালত তাদের জামিন মঞ্জুর করে। পরবর্তীতে হাইকোর্টে ১১ ই জুন পাঁচজন অভিযুক্ত জামিনের আবেদন জানালে আজ হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে। তাদের নাম হচ্ছে , মনোজ পুরকায়স্থ, প্রবাল কান্তি দেব , হীরক জ্যোতি নাথ, সরোজ দেব ও অভিজিৎ দাস ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য