বাড়িরাজ্যরেল পথ আটকে দিল যাত্রীরা, দু'ঘণ্টা চরম দুর্ভোগ যাত্রীদের

রেল পথ আটকে দিল যাত্রীরা, দু’ঘণ্টা চরম দুর্ভোগ যাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুন :  আগরতলা থেকে যাত্রীবাহী ট্রেনগুলিতে ক্রমশ ভিড় বাড়ছে। সোমবার সকালেও আগরতলা থেকে করিমগঞ্জগামী যাত্রীবাহী ট্রেনটি মাত্র পাঁচটি বগি নিয়ে আগরতলা থেকে করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আগরতলা স্টেশন থেকেই ভিড়ে ঠাসা ছিল পুরো ট্রেন। এমনকি যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে রেলের বগির ভেতরে জায়গা না পেয়ে রেলের ইঞ্জিনে পর্যন্ত উঠে পড়ে।

এরপর ট্রেনটি যখন যোগেন্দ্রনগর হয়ে জিরানিয়া স্টেশনে পৌঁছায় সেখানে সোমবার অন্যান্য দিনের তুলনায় তুলনামূলক বেশি ছিল যাত্রী। দাঁড়িয়ে থাকা যাত্রীরা রেলে উঠতে পারছিল না কেননা আগে থেকেই প্রতিটি বগিতে ভিড়ে ঠাসা ছিল তাই স্টেশনে টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা কোন যাত্রী আর উঠতে পারছিল না যার ফলে যাত্রীরা উত্তেজিত হয়ে করিমগঞ্জ গামী যাত্রীবাহী ট্রেনটি আটকে দেয়, পাশাপাশি ধর্মনগর থেকে আগরতলা গ্রামী ট্রেনটিকেও জিরানিয়া স্টেশনে আটকে দেয় উত্তেজিত যাত্রীরা‌। খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ ও জিআরপিএস অধিকারিকরা। এদিকে ধর্মনগর থেকে আগরতলা গামী এবং আগরতলা থেকে করিমগঞ্জগামী সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়। উত্তেজিত যাত্রীদের দাবি রেলওয়ে দপ্তর ইচ্ছাকৃতভাবে যাত্রীদের এই সমস্যায় ফেলছে। রেলে পর্যাপ্ত পরিমাণে বগি বাড়িয়ে দিলেই এই সমস্যার সম্মুখীন হতো না যাত্রীদের, এমনটাই দাবি বিক্ষোভকারীদের। পরবর্তী সময়ে প্রশাসনের আশ্বাসের দীর্ঘ দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা। তারপর সাড়ে দশটার নাগাদ ট্রেনটি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনায় যাত্রী দুর্ভোগ চরমে উঠে। উল্লেখ্য, যাত্রীবাহী ট্রেন গুলিতে পর্যাপ্ত পরিষেবার চরম অভাব। এদিকে বাড়ছে যাত্রী। এক প্রকার ভাবে চরম অমানবিকতা লক্ষ্য করা যায় ট্রেন গুলির মধ্যে। সরকার এবং কর্তৃপক্ষ পরিষেবার মান উন্নত না করে শুধুমাত্র ঢাক ঢোল পিটিয়ে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য