বাড়িরাজ্য৩০ এপ্রিল একদিনের জন্য বসবে ত্রিপুরা বিধানসভার অধিবেশন

৩০ এপ্রিল একদিনের জন্য বসবে ত্রিপুরা বিধানসভার অধিবেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ এপ্রিল : নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল সংশোধনের লক্ষ্যে পুনঃরায় উদ্যোগ গ্রহণ করতে রাজ্য থেকে আওয়াজ তুলবে শাসক দলের বিধায়করা। বিরোধীরা যাতে এর সঙ্গে সহমত পোষণ করে তার জন্য ৩০ এপ্রিল একদিনের জন্য বসবে ত্রিপুরা বিধানসভার অধিবেশন।

সোমবার অনুষ্ঠিত হয় বিএসি কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। বৈঠকে শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান বিধানসভার অধ্যক্ষ এক দিনের জন্য বিধানসভার অধিবেশন আহ্বান করেছেন।

 কারন তাঁর কাছে বিধানসভার ১৭ জন সদস্য সদস্যা একটি পিটিশন জমা দিয়েছে। পিটিশনের বিষয় হল ভারতীয় নারীদের সাংবিধানিক অধিকারকে আরও সুদৃঢ় ও সুরক্ষিত করার লক্ষ্যে এই সভা দেশের সকল সংসদীয় রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। এবং কেন্দ্রীয় সরকারকে আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে সিমানা পুনর্বিন্যাস প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। একই সাথে সংবিধানের ১৩১ তম সংশোধনী বিল অর্থাৎ নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল সংশোধনের লক্ষ্যে পুনঃরায় উদ্যোগ গ্রহণ করা হোক। যাতে লোকসভা ও রাজ্য বিধানসভা গুলিতে নারীদের জন্য মোট আসনের এক তৃতীয়াংশ সংরক্ষণ কার্যকর করা নিশ্চিত করা যায়। এই নিয়ে ৩০ এপ্রিল একদিনের বিধানসভার অধিবেশনে আলোচনা করা হবে। এবং এই বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হবে। অধিবেশনের শুরুতে প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মা ও কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে বিধানসভায় স্মৃতি চারন করা হবে বলেও জানান মন্ত্রী রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য