বাড়িজাতীয়দিল্লি বিমানবন্দরে উড়ানে ধোঁয়া, জখম ৬

দিল্লি বিমানবন্দরে উড়ানে ধোঁয়া, জখম ৬

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): যান্ত্রিক গোলযোগ থেকে বিমানে ধোঁয়া। আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ছ’জন যাত্রী। শনিবার গভীর রাতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। সূত্রের খবর, রানওয়ে ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই জুরিখগামী ওই বিমানটিতে ধোঁয়া বেরোতে দেখা যায়। জরুরি অবতরণ করিয়ে জখমদের উদ্ধার করা হয়। বিমানটিতে ছিলেন ৪ শিশু-সহ মোট ২৩২ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য।

শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে, যার জন্য জরুরি অবস্থা জারি করা হয় সেখানে। এই ঘটনায় ছয় যাত্রী আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁদের। ইঞ্জিন বিকল হওয়ার জেরেই এমনটা ঘটে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যাত্রিবাহী সুইস বিমানটি টেকঅফের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় হঠাৎই বিমানের ইঞ্জিনে ধোঁয়া বেরোতে দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে বিমানটির টেকঅফ রান বাতিল করা হয়। এমার্জেন্সি স্লাইডের সাহায্যে যাত্রীদের নামিয়ে আনা হয় বিমান থেকে। স্লাইডে যাঁদের সমস্যা ছিল, সিঁড়ি দিয়েই নামিয়ে আনা হয়। ছয় যাত্রী আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য