স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ : আগরতলা পুর নিগমের সামনে মঙ্গলবার সকাল থেকেই চৈত্র মেলার দোকান ঘরের টিকিটের জন্য ব্যবসায়ীদের উপচে পড়া ভিড়। এই বছরের চৈত্র মেলা শিশু উদ্যানে করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। এই বছরে মেলায় পুর নিগমের তরফ থেকে ব্যবসায়ীদের সুবিধার স্বার্থে ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি সুষ্ঠু পরিবেশ এবং সমস্ত ব্যবস্থাপনা করা হবে।
মেয়র দীপক মজুমদার ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহ্বান জানান, তারা যাতে সুশৃঙ্খল ভাবে মেলা প্রাঙ্গনে ব্যবসা করেন। চার থেকে পাঁচ শতাধিক ব্যবসায়ীর জন্য ব্যবসা নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ঘর নির্মাণ করে দিয়ে বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, পূবর্তন সরকারের আমলে টাকার বিনিময়ে চৈত্র মেলায় বসার সুযোগ দিত। কিন্তু বর্তমান সরকারের আমলে আগরতলা পুর নিগম বিনামূল্যে গরিব ব্যবসায়ীদের চৈত্র মেলায় বসার সুযোগ দেয়। তিনি আরো জানিয়েছেন শহরে যাতে যানজট সৃষ্টি না হয় তার জন্য শিশু উদ্যানের মধ্যে চৈত্র মেলা বসার বন্দোবস্ত করা হয়েছে। মানুষের পথ চলার ক্ষেত্রে যেন কোনরকম বাধা সৃষ্টি না হয় তার জন্য শকুন্তলা রোডে এবার চৈত্র মেলা বসতে দেওয়া হবে না। কোনভাবে যেন যানজট সৃষ্টি না হয় এবং দুর্ঘটনার সংগঠিত না হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

