স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ : আসন্ন এডিসি নির্বাচনে এক ইঞ্চি জমিও না ছেড়ে লড়তে প্রস্তুত সবকটি রাজনৈতিক দল। পাখির চোখ করে সব কয়টি রাজনৈতিক দল ইতিমধ্যে ময়দানে নেমেছে। গত দুদিন ধরেই মনোনয়নপত্র দাখিল চলছে সারা রাজ্যে। মঙ্গলবার সকাল থেকে তিপরা মথা, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস, আইপিএফটি এবং নির্দলের পক্ষ থেকে মনোনয়ন পত্র দাখিল করা হয়।
কিন্তু শেষ দিন মনোনয়নপত্র দাখিল করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বিজেপি এবং তিপরা মথা। তবে অবাক করার বিষয় তিপরা মথা থেকে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবেই ঘোষণা না করেই চুপিসারে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে গেলেন গোপনে শিলমোহর পড়া বহু প্রার্থী। যাইহোক আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারই প্রেক্ষিতে মঙ্গলবার উদয়পুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন তিপ্রা মথা মনোনীত দুই প্রার্থী। ২০ কিল্লা বাগমা আসনের তিপ্রা মথা মনোনীত প্রার্থী পূর্ণ চন্দ্র জমাতিয়া এবং ২২ কাঠালিয়া মির্জা রাজাপুর আসনের প্রার্থী ডেভিড মুড়াসিং নির্ধারিত সময়ে সমর্থকদের নিয়ে মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এই দিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে উদয়পুর শহরের বিভিন্ন এলাকা। মিছিলের মাধ্যমে প্রার্থীরা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায় বলে জানা গেছে। প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এলাকার সার্বিক উন্নয়ন, জনজাতি মানুষের অধিকার রক্ষা এবং মৌলিক পরিষেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। জনগণের আশীর্বাদ ও সমর্থন নিয়ে তারা নির্বাচনে জয়লাভে আশাবাদী বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, এদিন প্রশাসনের তরফে মনোনয়ন পত্র দাখিল প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা খবর নেই। ১৬ জিরানিয়া মান্দাই পুলিন পুরের নির্দল প্রার্থী রমেন দেববর্মা মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে ১৫ জিরানিয়া কেন্দ্রের মনোনীত কংগ্রেস প্রার্থী চম্পা দেববর্মা মনোনয়নপত্র রাখা শুরু করেন। পাশাপাশি মান্দাই পুলিনপুর কেন্দ্রের বিকাশ দেববর্মা কংগ্রেস দল থেকে মনোনয়নপত্র দাখিল করেন। জিরানিয়া এবং মান্দাই পুলিনপুরের কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তারা জয় নিয়ে আশাবাদী। কংগ্রেস মনোনীত দুই প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন উদয়পুর মহকুমা শাসক তথা আর.ও -র নিকট। ২০ কিল্লা বাগমা আসন থেকে কংগ্রেস মনোনীত প্রার্থী আরত বাহাদুর মরসুম এবং ২২ কাঠালিয়া মির্জা রাজাপুর আসন থেকে প্রার্থী ভুঁইয়া লীলা নোয়াতিয়া এদিন নির্ধারিত সময়ে মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থীরা জানান, এলাকার সার্বিক উন্নয়ন, পরিকাঠামো উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার ঘটানোই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সমাধানে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন। শান্তির বাজারে মহকুমা শাসকের দপ্তরে বিশাল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন আইপিএফটি প্রার্থী। ২৬-বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রের প্রার্থী হিসেবে জিতিরাম ত্রিপুরা তার মনোনয়ন পত্র পেশ করেন। দলের শীর্ষ নেতৃত্ব এবং সমর্থকদের উপস্থিতিতে জিতিরাম ত্রিপুরা তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাপ্রকাশ করেন। তিনি জানান, বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রের মানুষের উন্নয়ন এবং জনজাতির অধিকার রক্ষায় আইপিএফটি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। মাছমারা দুই নং সাধারণ আসনের কংগ্রেস প্রার্থী অর্জুন রায় ও ৪ নং করমচড়া তপশিলি উপজাতি কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেববর্মার সমর্থনে মঙ্গলবার দুপুরে কুমারঘাট শহর মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পর কুমারঘাট মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন মনোনীত প্রার্থী। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাংকল ,
ঊনকোটি জেলা কংগ্রেসে সভাপতি মোঃ বদরুল জামান, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুন সাহা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মো বদরুল জামান ও প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙ্ককল বলেন, দুই কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর জয় পাবে। আসন্ন টিটি এডিসি নির্বাচনে ২৭ পুর্ব মুহুরীপুর ভুরাতলী আসনের কংগ্রেস প্রার্থী বিহান ত্রিপুরা এবং ২৮ শিলাছড়ি মনুবনকুল এসটি সংরক্ষিত আসনে কেজরী মগ সাব্রুম মহকুমা কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীর সঙ্গে ছিলেন পিসিসি সহ সভাপতি শংকর মল্ল, দক্ষিণ জেলার সভাপতি মৃদুল পাটারী, সাব্রুম ও মনু ব্লক কংগ্রেস এর সভাপতি দ্বয় মনোরন্জন দত্ত ও চেলাফ্রু মগ। মনোনয়নপত্র দাখিল করার পর জয় নিয়ে আসা ব্যক্ত করেছেন প্রার্থী এবং কংগ্রেস নেতৃত্ব। আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে ১১ নম্বর তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্র থেকে আই.পি.এফ.টি মনোনীত প্রার্থী ধনঞ্জয় রিয়াং মঙ্গলবার দুপুর ১২ টায় তাঁর মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার আগে সুবিশাল মিছিলের আয়োজন করা হয়।
প্রার্থী ধনঞ্জয় রিয়াংয়ের নেতৃত্বে কর্মী-সমর্থকরা চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। পরে মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী-র হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন ধনঞ্জয় রিয়াং। এ সময় দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিল’কে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তাঁরা প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন এবং স্লোগানে মুখরিত করেন শহর। এই মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে মহারানীপুর কেন্দ্রে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আই.পি.এফ.টি’র কর্মী-সমর্থকদের কাছে। যদিও এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং জয়ের প্রত্যাশায় এক নতুন অধ্যায়ের সূচনা। আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে ১১ নম্বর তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্র থেকে আই.পি.এফ.টি মনোনীত প্রার্থী ধনঞ্জয় রিয়াং মঙ্গলবার দুপুর ১২ টায় তাঁর মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার আগে সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। প্রার্থী ধনঞ্জয় রিয়াংয়ের নেতৃত্বে কর্মী-সমর্থকরা চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। পরে মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী-র হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন ধনঞ্জয় রিয়াং। এ সময় দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিল’কে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তাঁরা প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন এবং স্লোগানে মুখরিত করেন শহর। এই মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে মহারানীপুর কেন্দ্রে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আই.পি.এফ.টি’র কর্মী-সমর্থকদের কাছে। যদিও এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং জয়ের প্রত্যাশায় এক নতুন অধ্যায়ের সূচনা। আসন্ন এডিসি নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। বুধবার মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগের দিন, মঙ্গলবার খোয়াইয়ে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করল কংগ্রেস এবং আইপিএফটি।এদিন বেলা ১ টার নাগাদ কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে খোয়াই অফিসটিলা এলাকায় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের দপ্তরে পৌঁছান দুই দলের প্রার্থীরা। নির্বাচনী বিধি মেনে খোয়াই মহকুমা শাসকের নিকট নিজেদের মনোনয়ন পত্র দাখিল করেন তাঁরা। আইপিএফটি দলের তরফে এদিন রামচন্দ্রঘাট কেন্দ্রের মনোনীত প্রার্থী স্বপন দেববর্মা তাঁর মনোনয়ন জমা দেন।
অন্যদিকে জাতীয় কংগ্রেসের হয়ে রামচন্দ্রঘাট কেন্দ্রের প্রার্থী অমলেন দেববর্মা এবং হালাহালি-আশারামবাড়ি কেন্দ্রের প্রার্থী প্রণব দেববর্মা রিটার্নিং অফিসারের কাছে তাঁদের শংসাপত্র ও প্রয়োজনীয় নথি তুলে দেন। মনোনয়ন দাখিল শেষে প্রার্থীরা জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাপ্রকাশ করেছেন। আসন্ন এডিসি নির্বাচনে কুলাই আশারাম বাড়ি কেন্দ্রে এবং রামচন্দ্র ঘাট কেন্দ্রে ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী অমলেন দেববর্মা এবং প্রনব দেববর্মা মনোনয়নপত্র দাখিল করলেন। আজকের এই মনোনয়নপত্র দাখিল কর্মসূচিকে কেন্দ্র করে খোয়াই কংগ্রেস ভবন থেকে মিছিলের মাধ্যমে খোয়াই শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে খোয়াই মহকুমার শাসক তথা রিটার্নিং অফিসার নির্মল কুমার ঝা কাছে মনোনয়নপত্র প্রদান করেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য। ব্লক কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস সহ অন্যান্যরা। আসন্ন নির্বাচনের প্রাক্কালে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে উন্নয়নের প্রতিশ্রুতি সামনে রেখে প্রচারে নামতে চলেছেন ১১ মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়া। সোমবার বিজেপির প্রদেশ কার্যালয় থেকে প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরই তিনি পৌঁছন ২৯ কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে। সঙ্গে ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।মণ্ডল কার্যালয়ে পৌঁছতেই দলীয় কর্মী-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় ভাসেন বিল্লু জমাতিয়া। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস, সহ-সভাপতি গোপাল দাস সহ অন্যান্য নেতৃত্ব। সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী জানান, জনজাতি মানুষের সার্বিক উন্নয়ন এবং অবহেলিত অঞ্চলগুলির পরিকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী বলেও জানান।এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পূর্ববর্তী সরকারের প্রশাসনিক ব্যবস্থায় জনজাতি অধ্যুষিত এলাকাগুলির উন্নয়ন উপেক্ষিত হয়েছে। বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় এলে সেই ঘাটতি পূরণ করে জনজাতি মানুষের কল্যাণে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে বিশাল মিছিল করে মনোনয়ন পত্র দাখিল করলো তিপ্রা মথা প্রার্থী রুনিয়েল দেববর্মা। এডিসি নির্বাচন ২০২৬ এ এডিসির ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্র থেকে তিপ্রা মথা দল মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে মোহনপুরের তুলাবাগান চৌমুণী থেকে মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট নমিনেশন দাখিল করেন।এই সময় এডিসির ই.এম রবীন্দ্র দেববর্মা, তিপ্রা মথা লেফুঙ্গা ব্লক সভাপতি দীপক দেববর্মা,দলের যুব সংগঠনের ব্লক সভাপতি প্রশান্ত দেববর্মাদের নেতৃত্বে হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসারের নিকট নমিনেশন দাখিল করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ১৪বোধজংনগর কেন্দ্র থেকে তিপ্রা মথা দল মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা বলেন এডিসিতে তিপ্রা মথা দল ২৪ টি আসনে জয়ী হবে এবং পুনরায় এডিসিতে সরকার গঠন করবে এবং উনার কেন্দ্রে তিনি ২০০% জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি এডিসি নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে অনন্ত দেববর্মা,সদাগর কলইদের তিপ্রা মথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করা তিপ্রা মথা দলের উপর বিন্দুমাত্র প্রভাব পড়বে না বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পত্র দাখিল হয়েছে। তবে বুধবার সকাল থেকে এক সঙ্গে মনোনয়নপত্র দাখিল করবে বিজেপি। এবং অধিকাংশ আসনেও মনোনয়নপত্র দাখিল করবে তিপরা মথা বলে সূত্রে খবর। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে।

