বাড়িরাজ্যনির্মীয়মান কাজ পরিদর্শন করলেন মন্ত্রী

নির্মীয়মান কাজ পরিদর্শন করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ মার্চ : কৈলাসহর পুর পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় নির্মীয়মান ২০০ আসন বিশিষ্ট যুব আবাসের কাজ চলতি বছরের অক্টোবর-নভেম্বরের মধ্যেই শেষ হতে পারে বলে জানান ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায়। বৃহস্পতিবার সকালে তিনি নির্মাণস্থল পরিদর্শনে এসে আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

প্রায় ২০ কোটি টাকার ব্যয়ে নির্মিত এই যুব আবাসে আবাসন সুবিধার পাশাপাশি একটি কনফারেন্স হল থাকবে। মন্ত্রী জানান, রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার সময় খেলোয়াড়দের থাকার সমস্যার সমাধান হবে এই প্রকল্প চালু হলে। যুব আবাসের পাশেই ১০০ আসন বিশিষ্ট একটি ওয়ার্কিং ওমেন হোস্টেলও নির্মাণাধীন। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য