বাড়িরাজ্যচিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত অবাস্তব : বীরজিৎ সিনহা

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত অবাস্তব : বীরজিৎ সিনহা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুলাই : জিবি হাসপাতাল এবং আগরতলার সরকারি মেডিকেল কলেজের মধ্যে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে বরাবর বিরোধিতা করে আসছে প্রদেশ কংগ্রেসের পরিষদীয় দলনেতা তথা বিধায়ক বীরজিৎ সিনহা। রবিবার পূর্ব ঘোষণা অনুযায়ী দলীয় কর্মীর সমর্থকদের নিয়ে রাজধানীর সার্কিট হাউস এলাকায় গণধর্না সংঘটিত করেন।

সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে হয় এই কর্মসূচি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ নিয়ে রাজ্যের জোট সরকার অবাস্তব সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে রাজ্যবাসী মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পঞ্চায়েত পরিষদ ত্রিপুরা মনে করে, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়ে জিবি হাসপাতালে পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ পরিষেবা মিলছে প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে। কিন্তু সরকারের এ ধরনের অবাস্তব সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করে বাতিল করা দরকার। সংবাদ মাধ্যমের কাছে তিনি আরো দাবি করেন, রাজ্যের ডাবল ইঞ্জিন কিংবা ত্রিপল ইঞ্জিন যাইহোক না কেন সরকার ভালো চলছে না।

প্রত্যেক দপ্তরে দুর্নীতি চলছে বলে অভিযোগ করলেন তিনি। আরো বলেন যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী একজন ডাক্তার তাই কংগ্রেস আশা করেছিল অন্ততপক্ষে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে। অথচ দেখা যায় দিনে দিনে মানুষ পরিষেবা বঞ্চিত হচ্ছে। অবিলম্বে সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সব জেলায় আন্দোলনে নামবে বলে জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য