বাড়িরাজ্যঅপহরণ কাণ্ডে পুলিশের বিরুদ্ধে নীরব দর্শকের অভিযোগ

অপহরণ কাণ্ডে পুলিশের বিরুদ্ধে নীরব দর্শকের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুলাই :নাবালিকা অপরহরণ কান্ডে নিরব দর্শকের ভূমিকা পালন করছে বাইখোড়া থানার পুলিশ। এমনটাই অভিযোগ নাবালিকার পরিবারের। ঘটনার বিবরনে জানা যায়, গত ২৩ শে জুন বাইখোড়া থানার অধীনে স্বদেশনগর এলাকার বাসিন্দা প্রদীপ বনিকের নাবালিকা মেয়ে প্রাইভেট টিউশনে আসার পথে অপহরন হয় বলে অভিযোগ।

 তারপর ২৩ শে জুন পরিবারের পক্ষ থেকে বাইখোড়া থানায় এক লিখিত অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ অনেকদিন অতিক্রান্ত হওয়ার পরেও অপহৃত মেয়েকে খুঁজে না পেয়ে সংবাদ মাধ্যমের দারস্থ হন অসহায় পিতা। তিনি জানান তার মেয়ে বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ন এলাকার মরনসুর পড়ারা বাসিন্দা সম্রাট ভদ্র নাবালিকা মেয়েকে অপহরন করেছে। এই বিষয়ে জানানোর পরেও বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। অবিলম্বে মেয়েকে খুঁজে বের করে দেওয়ার জন্য দাবি করলেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য