স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : রাজধানীর আড়ালিয়া ঋষিপাড়া এলাকায় এক মহিলার উপর আক্রমণ সংঘটিত করে পার্শ্ববর্তী বাড়ির রাজেশ রুদ্র পাল নামে এক যুবক। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পূর্ব আগরতলা মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। মহিলার অভিযোগ বুধবার রং খেলার দিন অভিযুক্ত যুবক বাড়িতে কোন এক বিষয় ঘিরে ঝামেলার সৃষ্টি করে পার্শ্ববর্তী বাড়ি এই মহিলাকে এবং তার পরিবারের লোকজনকে গালিগালাজ করছিলেন।
তারপর তিনি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে সন্ধ্যার নাগাদ অভিযুক্ত রাজেশ মহিলাকে রাস্তায় মারধোর করার চেষ্টা করে। মহিলার পরনের কাপড় ছিঁড়ে ফেলে। পরে একটা সময় কোনক্রমে ঘরে ফিরে আসতে সক্ষম হলেও অভিযুক্ত বাড়িতে এসে মহিলার উপর আক্রমণ চালায়। বিষয়টি কলেজ টিলা ফাঁড়ির পুলিশকে জানানোর পরেও কোন ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করলেন আক্রান্ত মহিলা।

