বাড়িরাজ্যআন্দোলনের হুমকি টি এস ই সি এল -এর কর্মীদের

আন্দোলনের হুমকি টি এস ই সি এল -এর কর্মীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি:বুধবার আগরতলা প্রেস ক্লাবে টি এস ই সি এল -এর কন্টেক্টারি অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পর এক সাংবাদিক সম্মেলন করে  সংগঠনের সভাপতি শুকলাল দেবনাথ জানান, দীর্ঘদিন ধরে তারা কর্মরত রয়েছেন টি এস ই সি এল -এর মধ্যে।

অথচ তাদের সঠিকভাবে বেতন দেওয়া হচ্ছে না। একাধিকবার বেতনের জন্য এমডি-কে চিঠি দিয়েছেন। দপ্তরের মন্ত্রীকে তিনবার চিঠি দিয়েছেন, অথচ তারপরও তাদের সমস্যা সমাধান হয়নি। তাই তারা সম্মেলনের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে আগামী কিছুদিনের মধ্যে যদি কোন সদোত্তর না পায় তাহলে তারা এমডি অফিস ঘেরাও করবে। এবং আগামী ৩১ মার্চের পর তারা আন্দোলনে নামতে বাধ্য হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য