স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল :বিজেপি এজেন্টকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলো আরো তিনজন। ঘটনার বিবরণে জানা যায় গত ১২ এপ্রিল ভোটের দিন সকালবেলা কাঠালিয়া – মির্জা -রাজাপুর আসনের অন্তর্গত কালিখলা ভিলেজ এলাকার হাইস্কুলের সামনে বিজেপি-র এজেন্ট সৌরভ দাসকে মারধর করে তিপরা মথার কিছু দুষ্কৃতিকারী বলে অভিযোগ।
পরবর্তী সময় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ১৩ এপ্রিল একজনকে আটক করে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি তিন অভিযুক্ত আশীষ ত্রিপুরা, হরিচরণ ত্রিপুরা এবং অজয় ত্রিপুরাকে বুধবার সকালে জালে তুলে পুলিশ নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে। তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের কাছ থেকে দাবি উঠেছে।

