বাড়িরাজ্যযুব কংগ্রেস সভাপতি গ্রেফতারের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মীদের

যুব কংগ্রেস সভাপতি গ্রেফতারের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি: সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু ছিবকে অবিলম্বে বিনা শর্তে মুক্তির দাবিতে প্রদেশ কংগ্রেস ভবনে গণ অবস্থানে করা হয়। জানা যায়, দিল্লি পুলিশ মঙ্গলবার ভোরবেলা সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিবকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি সমাপ্ত এ আই ইমপ্যাক্ট সামিটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে টি-শার্ট খুলে বিক্ষোভ এবং স্লোগান দেয়। এই ঘটনায় তাকে আটক করা হয়। যুব কংগ্রেসের প্রধান উদয় ভানুকে প্রায় ২০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কৈলাসহরে সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় জেলা কংগ্রেস ভবনে এসে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। উদয় ভানু চিবের অবিলম্বে মুক্তির দাবি তোলেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বলেন, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির গ্রেপ্তার গণতান্ত্রিক কণ্ঠরোধের সামিল।

 তাঁর অভিযোগ, রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং সংসদে বিরোধী দলনেতাকে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য অশুভ সংকেত। তিনি আরও দাবি করেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে। ভোটার তালিকা প্রণয়নের নামে নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্ত সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করছে। তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে মতপ্রকাশের অধিকার সংকুচিত করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তার বিরুদ্ধেই যুব কংগ্রেস দেশব্যাপী আন্দোলনে নেমেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য