বাড়িরাজ্য১১ দফা দাবিতে বি এম এস -এর ডেপুটেশন

১১ দফা দাবিতে বি এম এস -এর ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি:  বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী ১১ দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক মারফত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল ভারতীয় মজদুর সংঘ। ডেপুটেশনে উপস্থিত প্রতিনিধি দলের নেত্রী জানান, গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় মজদুর সংঘের ২১ তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় উড়িষ্যায়। সেই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের ২৮ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীর স্বার্থ নিয়ে এবং আশা কর্মীদের স্বার্থ নিয়ে। কারণ অঙ্গনওয়াড়ি কর্মীরা দৈনিক ১০ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করছে।

 অথচ তাদের নিয়মিত করন করা হচ্ছে না। তাদের নিয়মিতকরণ করার জন্য এবং আশা কর্মীদের মজুরি ২০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১৮ হাজার টাকা করার জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করার। সে অনুযায়ী আজকে ডেপুটেশন প্রদান করা হচ্ছে। একই সঙ্গে শ্রমিক কল্যাণে যেন দ্রুত ইন্ডিয়ান লেবার কনফারেন্স করা হয়। ত্রিপাক্ষিক কমিটিগুলি যাতে পুনর্গঠন করা হয়। এছাড়াও একাধিক দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান এদিন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য