স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল :মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সবচেয়ে বড় অপরাধী। সামাজিক মাধ্যমে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, ২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর হাজার হাজার বিরোধী দলের কর্মী সমর্থকের বাড়িঘর পুড়েছে, রক্তাক্ত হয়েছে এবং দৈহিকভাবে আক্রান্ত হয়েছে। ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর এই ঘটনাগুলো নাম তথ্য সহকারে তুলে দেওয়া হয়েছিল উনার হাতে। কিন্তু এখন পর্যন্ত কোন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সহযোগিতা করেননি তিনি।
কিন্তু গত ১৭ এপ্রিল থেকে রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসে যখন বিজেপি-র কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন তখন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রায় ৬৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা ঘোষণা করেছেন। কিন্তু সরকার কখনো কোন রাজনৈতিক দলের হয় না। সরকার হয় জনসাধারণের। ২০১৮ সালের পর থেকে যতগুলো রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা সংঘটিত হয়েছে সেগুলির কোন সহযোগিতা না করে এখন দলের আক্রান্ত কর্মী সমর্থকদের সহযোগিতা করছেন তিনি। কিন্তু এগুলি সরকারের পয়সা, বিজেপি দলের পয়সা নয়। আবার মুখ্যমন্ত্রী দাবি করছেন তিপরা মথা সিপিআইএম থেকে শিখে এই রাজনৈতিক সন্ত্রাসগুলি সংঘটিত করছে। তাই এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সিপিআইএম মনে করে সবচেয়ে বড় অপরাধী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যতই অপরাধ লুকানোর চেষ্টা করুক না কেন তিনি যে অপরাধী সেটা আড়াল হবে না। সামাজিক মাধ্যমে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

