Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য শিশু বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, শিশুটিকে উদ্ধার করল প্রশাসন

শিশু বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, শিশুটিকে উদ্ধার করল প্রশাসন

শিশু বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, শিশুটিকে উদ্ধার করল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ এপ্রিল :মঙ্গলবার সাব্রুম মহকুমার অন্তর্গত ভূরাতলী উত্তরপাড়া এলাকায় একটি শিশু কন্যা বিক্রির খবর নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। সামাজিক মাধ্যম দ্বারা খবরটি প্রশাসনের নজরে আসে।

রাতে মনুবাজার থানার পুলিশ সবিধন ত্রিপুরা বাড়ীতে যায় এবং ঘটনার সততা যাচাই করার চেষ্টা করে পুলিশের জিজ্ঞাসাবাদের পর স্বীকার করে তার দুই মাসের শিশুকন্যাকে তার একজন নিকটতম আত্মীয়ের বাড়িতে লালন পালন করার জন্য দিয়ে আসে। সবিধন ত্রিপুরা আরো বলেন তার স্ত্রী শারীরিক দিক থেকে অনেক অসুস্থ। তিনটি সন্তান রয়েছে যার ফলে সন্তান পরিচর্যা পড়ার মতো অন্য কেউ নেই‌। যার কারনে তিনি সন্তানকে আত্মীয়ের কাছে দিয়ে দেন। কোন টাকার বিনিময়ে সন্তান বিক্রি করেন নি। বুধবার পুলিশ প্রশাসন ও শিশু সুরক্ষা কমিশন যৌথ সহযোগিতায় আত্মীয় কাছ থেকে তার শিশু কন্যাকে উদ্ধার করে জন্মদাতা মা, বাবার হাতে তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha