বাড়িরাজ্যইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উদযাপন

ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর :    ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪১ তম প্রয়াণ দিবস উদযাপন করা হয়। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক বিরজিৎ সিনহা এবং দলীয় পতাকা উত্তোলন করলেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

এদিন ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে কংগ্রেস নেতৃত্ব গান্ধীঘাট শহীদ বেদীতে গিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যথাযথ মর্যাদার সাথে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রয়াণ দিবস উদযাপন করা হচ্ছে। ইন্দিরা গান্ধী ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। দেশের সংহতি রক্ষার জন্য ইন্দিরা গান্ধী যে আত্ম বলিদান দিয়েছেন সেটা আজও দেশবাসী স্মরণ করেন।

ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে দেশে অর্থনৈতিক সহ সার্বিক ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন। বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময় থেকে ভারতবর্ষ আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। কিন্তু আজ দেশের ঐক্য সংহতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কারণে। তাই রাহুল গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধীর দিশায় এগিয়ে যেতে হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য