স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ অক্টোবর :জিএসটি -র সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার এক কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলা স্থিত মুক্তধারা অডিটোরিয়ামে। আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সময় কর্মশালায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন জিএসটি একটা পরোক্ষ কর। পরোক্ষ করে আগে অনেক গুলি স্লেফ ছিল। কিন্তু কেউই সাহস দেখায় নি এক দেশ এক কর ব্যবস্থা চালু করার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কাজটা করে দেখিয়েছেন। ২০১৭ সালের ১ জুলাই দেশ জুড়ে লাগু হয় জিএসটি। আগে বিভিন্ন ধরনের কর ছিল। আগে জিএসটি-র মধ্যে ৫ টি স্লেফ ছিল। বর্তমানে জিএসটি-র স্লেফ কমিয়ে দুইটি করা হয়েছে। জিএসটি লাগু করার ফলে দেশেরও উন্নয়ন হচ্ছে।ভারত যেই ভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তাতে অনেক গুলি দেশের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তাই ভারতকে রুখে দেওয়ার জন্য নানা ভাবে প্রচেষ্টা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। নয়া জিএসটি স্লেফ লাগু করার ফলে কোন কোন সামগ্রীর মূল্য হ্রাস পেয়েছে তার তথ্যও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দুদিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, অর্থ দপ্তরের সচিব সহ অন্যান্যরা।

