Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য ছাত্রছাত্রীদের ভর্তির ফি নিয়ে চাঞ্চল্য বিদ্যালয়ে

ছাত্রছাত্রীদের ভর্তির ফি নিয়ে চাঞ্চল্য বিদ্যালয়ে

ছাত্রছাত্রীদের ভর্তির ফি নিয়ে চাঞ্চল্য বিদ্যালয়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :বহু ছাত্র ছাত্রীর অভিভাবক ভর্তির ফি দেয়নি বিগত শিক্ষা বর্ষের। পুরো শিক্ষা বর্ষ কেটে যাওয়ার পর শিক্ষক শিক্ষিকাদের নিদ্রা ভাঙলো অবশেষে। অবাক করার মত এই ঘটনা বিশালগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের।

 যা নিয়ে বিদ্যালয়ে গিয়ে সোমবার বিক্ষোভ দেখায় অভিভাবকরা। তাদের বক্তব্য বিদ্যালয়ে মধ্যে তারা বিগত বছর ভর্তির ফি প্রদান করেছে। অথচ শুক্রবার প্রত্যেক অভিভাবকের মোবাইলে মেসেজ পাঠানো হয় তাদের ছেলে মেয়ের ভর্তির ফি জমা দেওয়া হয়নি। তারপরেই অভিভাবক মহলে চরম ক্ষোভ সৃষ্টি হয়। সোমবার বিদ্যালয়ে এসে শিক্ষক শিক্ষিকাদের কাছে জানতে চাইলে তারা স্পষ্ট ভাবে কোন কিছুই বলতে পারছিলেন না। শেষ পর্যন্ত তারা দাবি করেন বিগত বছর যে রিসিভ কপি দেওয়া হয়েছিল সেই বইটি এখন তাদের কাছে নেই।

 তারা পুরো টাকা নিয়ম অনুযায়ী জমা করে দেয় দুপুরে। অভিভাবকরা জানান তাদের ছেলে মেয়ের ভর্তির ফি জমা না দিলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ফলাফলের রিপোর্ট কার্ড দেওয়া হবে না। শেষ পর্যন্ত বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের দায়িত্বে থাকা শিক্ষক জানান বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। কোন একটি জায়গায় হয়তো কোন পক্ষের ভুল হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha