বাড়িরাজ্যজিবি হাসপাতালে সিকিউরিটি গার্ডদের দাপটের কারণে বিনা চিকিৎসায় রোগী নিয়ে বাড়ি গেল...

জিবি হাসপাতালে সিকিউরিটি গার্ডদের দাপটের কারণে বিনা চিকিৎসায় রোগী নিয়ে বাড়ি গেল পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে সিকিউরিটি গার্ডদের দাপটে অতিষ্ঠ রোগী এবং রোগীর পরিবার পরিজন। হাসপাতালে রোগীর পরিবারদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত দুর্ব্যবহার করে চলেছেন হাসপাতালে কর্তব্যরত এস.আই.এস -এর সিকিউরিটি গার্ডরা এবং মে আই হেল্প ইউ ড্রেক্সের কর্তব্যরত কর্মীরা। সোমবার সিধাই মোহনপুর থেকে এক রোগীকে নিয়ে হাসপাতালে আসেন তার পরিবার।

রোগীর নাম গোপাল আচার্যী। রোগী হাঁটতে না পারায় হুইল চেয়ার চাওয়া হয় হেল্প ডেক্সের কর্তব্যরত মহিলা কর্মীর কাছে। তখন সেই মহিলা কর্মী রোগীর পরিবারকে বলেন, রোগীর বা পরিবারের কোন ব্যক্তির ডকুমেন্ট তাদের কাছে জমা করার জন্য। রোগীর পরিবার বলে কোন ডকুমেন্ট তাদের কাছে নেই। তখন মহিলা কর্মী রোগীর পরিবারকে বলেন মোবাইল ফোন জমা করে হুইল চেয়ার নিয়ে যাওয়ার জন্য। তখন রোগীর পরিবারের পক্ষ থেকে মোবাইল ফোন জমা রেখে সংকটাপন্ন রোগীকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে যায় এমআরআই করানোর জন্য।

 কিন্তু পরবর্তী সময় মোবাইল ফোন না থাকায় রোগীর ছেলে নিকটবর্তী আত্মীয়র কাছে ফোন করতে না পারায় ছুটে আসেন হেল্প ডেক্সের কাছে। তখন তারা রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত রোগীকে হাসপাতালে ভর্তি না করিয়ে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজনেরা। এ বিষয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সুপারভাইজার নাকি তাদের নির্দেশ দিয়ে রেখেছেন হুইল চেয়ার কেউ নিতে চাইলে ডকুমেন্ট কিংবা মোবাইল ফোন জমা রাখার জন্য। নাহলে হুইল চেয়ার ফিরিয়ে দেয় না রোগীর পরিবার পরিজন। প্রতিদিন এমন দুর্ভোগের শিকার হচ্ছে জিবি হাসপাতালে বহু রোগীর পরিবার। এমন ঘটনা হয়তো ভূ-ভারতে নজির বিহীন। স্বাস্থ্য দপ্তরের কাছে তথ্য প্রমাণ সহ সব ধরনের অভিযোগ জমা থাকলো তারা তদন্তের কোন উদ্যোগ নেন না। এমনকি হাসপাতালে এম এস পর্যন্ত বিষয়টি কোন খতিয়ে দেখেন না। যার কারণে প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে প্রতিদিন সাধারণ নাগরিক দুর্ভোগের শিকার হচ্ছে। অথচ কেউ শুনছে না রোগীর পরিবার পরিজনদের কথা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য