স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :২০২৬-২৭ অর্থবছরের বাজেট দিশাহীন, জোড়াতালি এবং বিক্ষিপ্ত বাজেট। কিছু অংক বাড়লেই জনমুখী বাজেট হিসেবে প্রমাণিত হয় না। এর জন্য সুপরিকল্পিত রূপরেখা বাজেটে থাকতে হয়। নয়া অর্থ বছরের বাজেট পেশ হওয়ার পর সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন রাজ্যে নতুন বাজেটে কর্মসংস্থান, কাজের পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য এগুলি নিয়ে তেমন কোনো চমক লক্ষ্য করা যায়নি। এগুলির দিকে বিশেষ গুরুত্ব না দিলে উন্নয়ন হবে না।
গত দুবছরের মতই শূন্যতা থেকে বের হয়ে আসতে পারবে না। তিনি আরো বলেন, রাজ্যে অপরাধীদের স্বর্গরাজ্য চলছে। আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। মামলা করতে গেলে মামলা নিতে চায় না পুলিশ। সুষ্ঠু তদন্ত হয় না। অফিস থেকে বানানো কিছু পরিসংখ্যান তুলে ধরে আইনশৃঙ্খলা ভালো অবস্থায় রয়েছে বলে দাবি করছে সরকার। এগুলির পেছনে মূলত কারণ হলো আরক্ষা দপ্তরে বড় শূন্যতা সৃষ্টি হয়ে আছে। ত্রিপুরা নয়া বাজেটে এই শূন্যপদ পূরণ নিয়ে কোন উদ্যোগ নেই সরকারের। তাই এই বাজেট দিশা দেখাতে পারবে না বলে দাবি বিরোধী দলনেতার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান