বাড়িরাজ্যসোমবার ত্রিপুরা বিধানসভা অধিবেশনের স্যন্দন পত্রিকায় প্রকাশিত খবর এর ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে...

সোমবার ত্রিপুরা বিধানসভা অধিবেশনের স্যন্দন পত্রিকায় প্রকাশিত খবর এর ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাইলো বিরোধী দল

স্যন্দন ডিজিটাল আগরতলা ১৬ মার্চ :-সোমবার বিধানসভা অধিবেশনের রেফারেন্স পিরিয়ডে ত্রিপুরার সর্বাধিক পঠিত প্রথম শ্রেণীর দৈনিক খবরের কাগজ স্যন্দন পত্রিকায় প্রকাশিত দুটো খবর এর ভিত্তিতে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাইলো বিরোধী দলের বিধায়কেরা। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা দিয়ে দিলেন বিরোধী দলের বিধায়ক।

সোমবার বিধানসভার অধিবেশনে বাজেট পেশ করা হয়। পরে এই বাজেটের উপর প্রশ্নোত্তর পর্ব ও চলে। শেষে রেফারেন্স পিরিয়ডে স্যন্দন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত দুটো খবরের ভিত্তিতে সরব হয় বিরোধী দলের বিধায়কেরা। কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় রেলের ওয়াগনে করে রাজ্যে আসছে নেশা সামগ্রী স্যন্দন পত্রিকায় প্রকাশিত এই খবরটি তুলে ধরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে ২৫ মার্চ জবাব দেবেন বলে জানিয়ে দেন। স্যন্দন পত্রিকায় প্রকাশিত আরও একটি খবর দিন দুপুরে ছিনতাই ফেন্সি বোঝাই গাড়ি নিয়ে বাম বিধায়ক দীপঙ্কর সেন সহ আরো এক বিধায়ক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি ২৪ মার্চ এর জবাব দেবেন বলে জানিয়ে দেন।

বিধানসভার বাজেট অধিবেশনে এদিন স্মৃতিচারণ ও করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য